মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় চলমান গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:১১ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১:৫৯ এএম |



 কুমিল্লায় চলমান গ্যাস  সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা  পরিচালকের সঙ্গে বিএনপি  নেতৃবৃন্দের মতবিনিময়কুমিল্লা মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসীর প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা কুমিল্লা মহানগর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, দিনের পর দিন অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না, ছোট ব্যবসা পরিচালনা এবং নিত্যদিনের জীবনযাত্রায় সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট দীর্ঘস্থায়ী না হয়, সে বিষয়ে একটি টেকসই পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তারা।
জবাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশল ও কারিগরি বিভাগকে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনার নির্দেশ দেওয়া হবে বলেও জানান।
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং কুমিল্লার জনগণ দীর্ঘদিনের গ্যাস সংকট থেকে মুক্তি পাবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে কুমিল্লার চলমান গ্যাস সংকট নিরসন করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২