মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৫৫ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১:৫৮ এএম |

  মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ন ট্রফি। প্রায় ৩৭ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রায় ১৪ পাউন্ড ওজনের সোনালী এই ট্রফির লড়াইয়ের এই মহাযজজ্ঞে ঘটে নানা ঘটনা। ফুটবলাররা ব্যক্তিগতভাবে গড়েন নানা কীর্তি। দর্শনীয় গোল, হ্যাটট্রিক, কত রেকর্ড যে হয় বিশ্বকাপে যেগুলোতে ব্যক্তিগতভাবে আলোকিত হন ফুটবলরারা।
তেমন একটি গর্বের রেকর্ড সর্বাধিক গোলদাতার। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২৩ মিনিটে গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসা ভেঙ্গেছিলেন ব্রাজিলেরই রোনাল্ডোর রেকর্ড। সেটি ছিল ক্লোসার বিশ্বকাপের ১৬ নম্বর গোল। রোনাল্ডোর রেকর্ড ছিল ১৫ গোলের।
ক্লোসা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ২০১৪ সালেই। তবে তার করা বিশ্বকাপের সর্বাধিক গোলদাতার রেকর্ড এখনো অক্ষুন্ন। ২০২২ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নিজের ১৩তম বিশ্বকাপ গোল করতে পেরেছিলেন। আর মাত্র ৩ গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ক্লোসার রেকর্ড। চারটি করলে রেকর্ড ভেঙ্গে ফেলবেন। ১২ গোল নিয়ে তার পেছনে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
এই বিশ্বকাপে মেসি ও এমবাপে দুইজনের সামনেই সুযোগ ক্লোসার রেকর্ড ভেঙ্গে ফেলার। তাই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার ব্যক্তিগত ঐতিহাসিক লড়াইয়ের সম্ভাবনাও আছে। রেকর্ড ভাঙ্গতে মেসির দরকার ৪ গোল, এমবাপের পাঁচটি। বিশ্বকাপের মধ্যেই ৩৯ বছরে পা রাখবেন মেসি। এটাকে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ বলেও মনে করছেন এই মহাতারকা।
অভিজ্ঞতা ও ফিনিশিংয়ের জাদু দিয়ে আরেকবার ইতিহাস গড়তে চান ফুটবলের এই বরপুত্র। অন্যদিকে, ২৭ বছরের এমবাপে ফ্রান্সের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন। গতি, শক্তি ও গোলক্ষুধা সবই তার পক্ষে। মাত্র দুই আসরে ১২ গোল করে তিনি ইতোমধ্যে সেটা প্রমাণও করেছেন। ফুটবলবোদ্ধাদের অনেকেই মনে করছেন রেকর্ড ভাঙার ক্লোসার যোগ্য উত্তরসূরি এমবাপেই।
ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ ও তারুণ্য নির্ভর দল এমবাপেকে এই রেকর্ড ভাঙ্গতে সাহায্য করবে বলেই মনে করছেন অনেকে। তবে মেসির ম্যাজিক কখনোই উপেক্ষা করা যাবে না। ক্লোসা নিজেই তো বলেছেন, তার এই রেকর্ড মেসি বা এমবাপের একজন ভাঙবেন। এই বিশ্বকাপে কেউ নতুন রেকর্ড গড়তে পারবেন কিনা বিশ্বজুড়ে সেই উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন সেই ঐতিহাসিক মুহূর্তের। মেসি-এমবাপের এই লড়াই দেখার।
এই বিশ্বকাপে খেলবেন এমন যে ফুটবলাররা গোলে মেসি ও এমবাপের পেছনে আছেন তাদের কারো পক্ষে ক্লোসার রেকর্ড ভাঙ্গা কঠিন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ৮টি। ক্লোসাকে ছাড়িয়ে যেতে দরকার ৯ গোল। ব্রাজিলের নেইমার ও ইংল্যান্ডের হ্যারি কেইনের আছে ৮ গোল করে।
তাই মেসি ও এমবাপে বাদে অন্য কেউ সত্যিকার অর্থে ক্লোসার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনায় সেভাবে নেই। নিজেদের মতো পারফরম্যান্স করতে পারলে মেসি ও এমবাপের যে কারো পক্ষেই ক্লোসার রেকর্ড ছাড়িয়ে যাওয়া সম্ভব। এমনকি দুইজনই ছাড়িয়ে যেতে পারেন ক্লোসাকে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২