
গতকাল
অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের
নির্বাচন। যেখানে পরিচালক পদে রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত। তবে আজ সোমবার (৮ জুন) পদত্যাগ
করেছেন তিনি।
আজ বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন সীমান্ত। তার
পদত্যাগের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন একাধিক বিসিবি পরিচালক।
পদত্যাগপত্রে ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেন সীমান্ত। তিনি স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র।
পদত্যাগপত্রে
সীমান্ত বলেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা
প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের
প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ
দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয়
প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
