
এবারের
বিশ্বকাপে মোট ৫২ জন রেফারির তালিকা প্রকাশ করেছিল ফিফা, যেখানে ছিল
আফ্রিকার দেশ সোমালিয়ার রেফারি ওমার আবদুলকাদির আরতান। নিজ দেশ বিশ্বকাপে
না খেললেও সোমালিয়ার পতাকা হাতে দেশকে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্নে
বিভোর ছিলেন আরতান।
কিন্তু তার স্বপ্নে ছাই ঢেলে দিল যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের মাত্র ৪ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেলেও দেশটিতে
ঢোকার অনুমতি পাননি আফ্রিকার সেরা এই রেফারি।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র
কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি এবং তাকে তুরস্কে ফেরত পাঠিয়েছে।
তার এই প্রবেশ না করতে দেওয়ার বিষয়ে ফিফা কিংবা যুক্তরাষ্ট্র
আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দিতে রাজি হয়নি।
৩৪ বছর বয়সী আরতান-এর
রেফারিংয়ে অভিষেক হয় ২০১৮ সালে। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০২৪
সালের আফ্রিকান কাপ অফ নেশন্সে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দায়িত্ব পালন করেন।
