শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালগুলোতে বিদ্যুতের ডাবলফিডার সংযোগ দেয়া হবে
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২০ এএম |


স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কোন সরকারি হাসপাতালে যেন বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়তে না হয় সেজন্য প্রতিটি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার (পৃথক দুইটি লাইন) সংযোগ দেয়া হবে।
সোমবার (২৫ মে) বিকেলে কুমিল্লা থেকে ফেরার পথে আকস্মিকভাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। একটি জরাজীর্ণ ভবনে চলছে সেবা কার্যক্রম। ওই হাসপাতালটি পরিদর্শন অবস্থায় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন। এসব সময় আমি প্রধানমন্ত্রীকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়টি অবহিত করে হাসপাতালের পুরাতন ভবন ও অক্সিজেন প্ল্যান্টটির কথা বললাম। উনি কাজ করতে বলেছেন। আমি বলেছি এটা পুরানো ভবন, এটা ভাঙতে হবে। নতুন ভবন করতে হবে। অক্সিজেন প্ল্যান্টের বিদ্যুতের ডাবল লাইন সংযোগ দিতে হবে। তিনি কাগজপত্র প্রস্তুত করে কাজ শুরু করতে বলেছেন।
মন্ত্রী আরও বলেন- গুরুত্বের দিকে বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ৫০ শয্যার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১শ শয্যায় উন্নীত করা হবে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেহাল রাস্তার ব্যাপারে তিনি বলেন- আমি সওজের সঙ্গে কথা বলেছি। আগামী ৭ দিনের মধ্যে তারা ব্যবস্থা নেবেন।”
স্বাস্থ্যমন্ত্রীর এ ঘোষণায় স্থানীয় বাসিন্দা ও রোগীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
এদিকে, মন্ত্রী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি হাসপাতালের ওয়াসরুম সহ অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। এছাড়াও হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য তৈরিকৃত খাবার পরীক্ষামূরক খেয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি রোগীদের সাথে কথা বলে বলেন- ‘আমাকে প্রধামন্ত্রী তারেক রহমান পাঠিয়েছেন।  আপনাদের স্বাস্থ্যের খোঁজ নিতে। আপনাদের কোন সমস্য আছে কিনা আমাকে বলুন’।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২