নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমেনা জুনাব আলী ফাউন্ডেশন। সোমবার (২৫ মে) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব হলরুমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত, দুস্থ ও গরিব পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, কাটারিভোগ চাল, সয়াবিন তেল, শাহী গরুর মসলা, সেমাই, চিনি, কিসমিস, পেঁয়াজ, ভিম সাবান সহ ঈদ উদযাপনের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।ঈদের এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুস্থ ও গরিব মানুষেরা।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক সাদিক হোসেন মামুন, উপদেষ্টা পরিষদের সদস্য মো. জাহিদ হোসেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. গোলাম সামদানী।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। ভবিষ্যতে এই ধরণের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।
