কুমিল্লার
চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও সাবেক
রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
দোয়া ও আলোচনা সভা হয়।
সোমবার (২৫ মে) বিকালে মহিচাইল শহীদ জিয়াউর
রহমান কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন-
সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ।
স্বেচ্ছাসেবক দল
নেতা সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিএনপি নেতা ও
সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত
হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, মাইজখার
ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা
সাজিদুল জামান ভুঁইয়া রয়েল, প্রভাষক সাইফুল ইসলাম বাবর, কুমিল্লা উত্তর
জেলা ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রদল নেতা সাজ্জাদ
হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, শহীদ জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষে
পৃথক চারদিনের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান
আহমেদ। ২৯ মে (শুক্রবার) উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে শহীদ
জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল। ৩০ মে (শনিবার)
মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজে নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, আলোচনা
সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। ৩১ মে (রবিবার) বিকেলে চান্দিনা রেদোয়ান
আহমেদ কলেজে আলোচনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনি নিয়ে
স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে।
