শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে শহীদ জামশেদের পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাত
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২০ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে জামায়াত নেতৃবৃন্দ। সোমবার শহীদ জামশেদের গ্রামের বাড়ী মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় গিয়ে নেতৃবৃন্দ জামশেদের পিতা জালাল আহমেদ মিয়াজী, চাচা আইয়ুব মিয়াজী ও বড় ভাই জিসানের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির নেতা মোজাম্মেল হোসেন, কুমিল্লা বারের আইনজীবি সাইফ উদ্দিন মজুমদার, সৌদি আরবের তায়েফ শহরের দায়িত্বশীল ইয়াছিন মিয়াজী, চৌদ্দগ্রাম পৌরসভা শিবিরের সেক্রেটারী সাইয়্যেদুল আরাফাত, স্থানীয় জামায়াত নেতা এয়াকুব মজুমদার বাবুল, মোঃ হোসেন মজুমদার, হাছান মজুমদার, সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ। নেতৃবৃন্দ শহীদ জামশেদের পরিবারের যে কোন প্রয়োজনে এগিয়ে আসবেন বলে আশ^াস দেন।
উল্লেখ্য, কুমিল্লা সরকারি কলেজের ছাত্র জামশেদুর রহমান জুয়েল ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর চৌদ্দগ্রাম থানা পুলিশের গুলিতে শহীদ হন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২