সড়ক
দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লার চান্দিনায় সততা ও একতা সার্ভিসের
চালক-হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়। শনিবার (২৩ মে) রাতে উপজেলার
মাধাইয়ায় ফ্রেন্ডস মটরস কার্যালয়ে ওই কর্মশালা হয়। এতে চালক- ও হেলপারদের
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতা
করেন - কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
এসময় সততা ও
একতা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন এর সঞ্চালনায় ও
উপজেলা যুবদল সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের এর
সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন - চান্দিনা থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো.আতিকুর রহমান, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাকির
শিকদার, চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন - ফ্রেন্ডস মটরস এর স্বতাধীকারী ও সততা একতা সার্ভিসের পরিচালক কে.এম জামাল, মো.কামাল মুন্সী।
প্রশিক্ষণ
কর্মশালায় সড়ক আইন মেনে গাড়ি চালানো ও অতিরিক্ত ভাড়া,সিটের অতিরিক্ত
যাত্রী, অতিরিক্ত গতি,পার্কিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরে চালক-হেলপারদের
নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিগত সময়ের কার্যক্রম বিশ্লেষণ করে ৫ জন সেরা চালক ও ১ জন লাইনম্যান কে পুরস্কার প্রদান করা হয়।
