শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুড়িচংয়ে ভূমি মেলা ও সেবা সপ্তাহ সমাপ্ত
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৩৮ এএম |



“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার  ময়নামতি, ভারেল্লা, মোকাম এবং ষোলনল  ইউনিয়ন ভূমি অফিসের  ভূমি মেলা সেবা সপ্তাহ সমাপ্ত হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে  ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। গত শনিবার  ২৩ মে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি বলেন মানুষ যেন সঠিকভাবে ভূমি সেবা পায়, সেটাই আমার লক্ষ্য।” 
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সততা ও সহযোগিতামূলক কার্যক্রম মানুষের মনে আশার আলো জ্বালাবে। সকলের সহযোগিতায় আমি কাজ করতে চাই।
বিশেষ অতিথি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
ময়নামতি ইউনিয়ন ভূমি অফিসঃ ভূমি সেবা সপ্তাহ সমাপ্ত উপলক্ষে কর্যক্রম করেন ময়নামতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা লাভলী আক্তার। অফিস সহকারী মোঃ আবুল খায়ের,  মোঃ মীর হোসেন, মোসাঃ রিমা আক্তার, সেবা গ্রহিতা ছিলেন  মঞ্জুর রহমান, রাসেল আহমেদ, আব্দুল গফুর, মাসুদ রানা, মোশাররফ, ইফরান হোসেন।
ভারেল্লা ইউনিয়ন ভূমি অফিসঃ ভূমি সেবা সপ্তাহ সমাপ্ত উপলক্ষে কর্যক্রম করেন ভারেল্লা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অফিস সহকারী মোঃ আবু তাহের, মনোয়ারা বেগম, সেবা গ্রহিতা ছিলেন আব্দুর রহমান, সাদিয়া জাহান, মোঃ রাসেদ, আব্দুল্লাহ,  ফয়সাল।
মোকাম ইউনিয়ন ভূমি অফিসঃ ভূমি সেবা সপ্তাহ সমাপ্ত উপলক্ষে কর্যক্রম করেন মোকাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা যোবায়ের আহমেদ। অফিস সহকারী নাঈম আহমেদ, নাছরিন সুলতানা, সেবাগ্রহীতার আবাদ মিয়া মেম্বার, জাকির হোসেন মেম্বার, ইউনুস মিয়া ও ষোলনল ইউনিয়ন ভূমি অফিসঃ ভূমি সেবা সপ্তাহ সমাপ্ত উপলক্ষে কর্যক্রম করেন ষোলনল  ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তারিক বিন ওয়ালি। অফিস সহকারী মুমিনুল হক, হাজেরা বেগম, সেবা গ্রহিতা ছিলেন  কামাল হোসেন, লুৎফুন্নাহার, রবি উল্লাহ, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ। এদিনে উপজেলার সকল ভূমি অফিসের সেবা সপ্তাহ সমাপ্ত হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২