শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওপেন ইলেকশন হবে সবাই অংশগ্রহণ করবে : তামিম
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৯ এএম |



   ওপেন ইলেকশন হবে সবাই অংশগ্রহণ করবে : তামিম

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন নির্বাচন নিয়ে নিজের কথা।
তামিম বলছিলেন, 'ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে।'
'আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওইভাবে উনাদের (ভোটার) সাথে মিশতে হবে, উনাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী।'
নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না তামিম। ইলেকশন কমিশনের কথা জানালেন তিনি, 'আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।'
তামিমের আশা সবাই ভোট দিবে, সবাই অংশগ্রহণ করবে, 'আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।'


মাসখানেকের বেশি সময় ধরে বিসিবির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ জিতেছে বাংলাদেশ। আর সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল টাইগাররা।
এসব সিরিজ জয়ের কৃতিত্ব নিতে নারাজ সভাপতি তামিম। আজ বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'টিম ম্যানেজমেন্ট দারুণ করছে। এখানে আমার অবদান নেই। দল নিয়ে আমার ইনপুট নেই, মাথাও ঘামাই না। মাঠে যারা জড়িত সব কৃতিত্ব তাদের। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় সবাই। ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার... এটা তাদের সাফল্য। কৃতিত্ব তাদেরই পাওয়া উচিৎ।'
এমনকি ক্রিকেট দল নিয়ে নিজের কোনো মতামতও দেন না তামিম। নিজের দায়িত্ব নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমি কোনো মতামত দিই না বা এসব নিয়ে মাথা ঘামাই না। আমার দায়িত্ব ভিন্ন এবং ওগুলোই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।'
আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে রয়েছে বিসিবির নির্বাচন। এ নিয়ে তামিম বলেন, 'অস্ট্রেলিয়া আমাদের অতিথি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে এবং উনারা তাদের কাজগুলো করবেন, নির্বাচন নির্বাচনের মতো হবে। আমার কাছে মনে হয় না এটাতে বেশি সমস্যা হবে।'


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২