শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে ফাহাদ রহমান
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৯ এএম |




  দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে ফাহাদ রহমান

মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক খেতাব অর্জন করা ফাহাদ রহমান দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। দাবা অঙ্গনে উজ্জ্বল এক নাম মোহাম্মদ ফাহাদ রহমান অর্জন করেছেন গ্র্যান্ডমাস্টারের দ্বিতীয় নর্ম।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা থেকে তিনি এ নর্ম অর্জন করেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে তিনি টুর্নামেন্ট জয়ের পাশাপাশি নর্ম লাভ করেন। ফাহাদ বর্তমানে র‍্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষস্থানে রয়েছেন। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে প্রথম জিএম নর্ম অর্জন করেন। এখন তৃতীয় নর্ম এবং ২৫০০ রেটিং অর্জন করলেই তিনি বাংলাদেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে যাবেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২