বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ১৯.০৫.২০২৬ ১:৪১ এএম |




 চাঁদ দেখা গেছে,  বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মেনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) তাতে সভাপতিত্ব করেন।
সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
কোরবানির ঈদ উপলক্ষে এবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

কুমিল্লায় ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়:
এদিকে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা জেলার প্রধান ঈদের জামাত আগামী ২৮ মে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে পার্শ্ববর্তী স্টেডিয়ামের জিমনেশিয়ামে ঈদের জামাত আয়োজন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। জামাতে জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির হাট ব্যবস্থাপনা, পশুর চামড়া সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু রেজা হাসান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২