নিজস্ব
প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার
এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে
পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে
১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হারিয়ে পুলিশের ৩ সদস্য সহ একজন ইজি বাইক
চালক আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা ইউসুফ নামে একজন চালককে আটক করা
হয়েছে বলে জানিয়েছে পুলিশ
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার নিমসার এলাকায় মহাসড়কের কলেজ
গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে
পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক
পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর
করে। এসময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন
বলে জানা গেছে।
তবে নিমসার বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয়রা
জানান, মহাসড়কের থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও হাইওয়ে পুলিশকে
'ম্যানেজ' করে নিমসার কাঁচা বাজার এলাকায় পণ্য পরিবহনের জন্য টোকেনের
মাধ্যমে থ্রি হুইলার চলাচল করে। মাঝে মাঝে যখন হারিয়ে ফেলিস তাহলে বের হয়
তখন টোকেন ছাড়া কোন থ্রি হুইলার দেখলে সেগুলি কি আটক করে নিয়ে যায়।
মঙ্গলবার
সকাল থেকে যখন হাইওয়ে পুলিশের বাজার এলাকায় তল্লাশি করছিল তখন টোকেন বিহীন
একটি ব্যাটারি চালিত ইজিবাইক আটক করা হয়। এ নিয়ে ওই চালকসহ অন্যান্য
কয়েকজন চালকের সাথে হাইওয়ে পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে
অটোরিকশাচালক ক্ষমা চাইলেও ওই পুলিশ সদস্য ক্ষুব্ধ হয়ে তার গাড়ির সামনের
গ্লাসে আঘাত করেন। এতে গ্লাস ভেঙে যায় এবং চালক আহত হন। তার চোখ ও মুখে
আঘাত লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারে
উপস্থিত লোকজন ও স্থানীয় অটো চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ সদস্যদের
সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে উত্তেজিত জনতা হাইওয়ে
পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। তারা পুলিশের গাড়িতে বিভিন্ন ধরনের লাঠি
দিয়ে আঘাত করার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান।
এতে টহল গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনজন পুলিশ সদস্যও আহত
হয়েছেন বলে জানা যায়।
বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায়
কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে
এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি
মো. আবদুল মুমিন জানান, মহাসড়কের নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার
আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা
চালায়। এসময় হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং
ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সাথে
জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি ।
বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, সকালে
মহাসড়কের নিমসার সবজি বাজার চলাকালে সড়কে যানজট নিরসনের কাজ করছিল হাইওয়ে
পুলিশ।
এসময় যানজট সৃষ্টিকারি একটি অটোরিকশা জব্দ করে পুলিশ থানায়
নেয়ার পথে জব্দকৃত অটোরিকশার মালিক হটাৎ ষ্টেয়ারিং ঘুরিয়ে দিলে রিকশাটি
উল্টে গিয়ে পুলিশ ও চাকল আহত হয়। এসময় অতর্কিতভাবে আশপাশের অন্তত ৩০/৩৫ জন
সংঘবদ্ধ অটোরিকশা চালকরা পুলিশের উপর হামলা ও একটি গাড়ি ভাংচুর করে। এ
ঘটনায় সরাসরি জড়িত একজনকে আটক করে পুলিশ। এছাড়া পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা
পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হন। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।
