প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ১০.০৬.২০২৬ ১২:৫২ এএম |
স্টাফ রিপোর্টার।।
বিএনপি
চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ
মন্তব্যের প্রতিবাদে এবং কুমিল্লার সাবেক এমপি পলাতক বাহারের বিচারের
দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও
ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি নগরীর
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময়
নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ এবং তারেক রহমানের
বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
এসময় সাবেক এমপি বাহারের কুশপুত্তলিকা দাহ এবং কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ
করতে দেখা যায়।
সমাবেশে
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র
পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব। তাকে নিয়ে কুরুচিপূর্ণ
মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা
চালানো হচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে বলে
হুঁশিয়ারি দেন নেতারা।
বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রয়েছে। সেই আন্দোলনকে
বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত
এ বিক্ষোভ কর্মসূচিতে থেকে অন্যায়, নিপীড়ন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন
অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।