শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে নারী শিল্পীদের ব্যতিক্রমধর্মী শিল্পপ্রদর্শনী
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৫.০৫.২০২৬ ১:৩৬ এএম |



  কুমিল্লা শিল্পকলা একাডেমিতে নারী  শিল্পীদের ব্যতিক্রমধর্মী শিল্পপ্রদর্শনীনিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে নারী শিল্পীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী শিল্পপ্রদর্শনী “নারীর শিল্পভাষা—রঙে, রেখায় ও অনুভবে এক নীরব আত্মপ্রকাশ”। বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এসময় বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পপ্রেমী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশ নিয়েছেন মোট আটজন নারী শিল্পী। তাঁদের শিল্পকর্মে উঠে এসেছে জীবনের নানা অনুভূতি, অভিজ্ঞতা, কল্পনা ও আত্মপ্রকাশের বহুমাত্রিক রূপ। রঙ ও রেখার সমন্বয়ে সাজানো শিল্পকর্মগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, সংসার ও দৈনন্দিন ব্যস্ততার মাঝেও শিল্পচর্চার মাধ্যমে নারীরা নিজেদের সৃজনশীল জগত নির্মাণ করছেন। এই প্রদর্শনী সেই শিল্পভাবনারই একটি সম্মিলিত উপস্থাপন।
তিনদিনব্যাপী এ প্রদর্শনী আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে চলবে। এছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে “শিল্প আড্ডা”।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২