শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৬.০৫.২০২৬ ১:৩৫ এএম |


 দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কুমিল্লার দাউদকান্দিতে চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকারের পাইলটিং প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালমারী ও নসুরুদ্দি গ্রামের ৫৮৭টি পরিবারকে এই কার্ড প্রদান করা হবে।
১৬ মে, শনিবার দুপুরে চাঁদপুর থেকে দেশের বিভিন্ন জেলায় একযোগে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানটি দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হবে। এরপর দাউদকান্দি অংশে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দাউদকান্দিতে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত তিতাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা রইস উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা লাভ করবে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার জানান, গোয়ালমারী ও নসুরুদ্দি গ্রামে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার মাননীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২