চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোঃ ফারুক ও মিজানুর
রহমান নামের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ও
লালবাগ এলাকায় এসব ঘটনা ঘটে। ফারুক চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব
নাসিরাবাদ এলাকার রফিকুল ইসলামের ছেলে ও মিজানুর রহমান কক্সবাজার জেলার
চকরিয়া থানার বরাইতলী গ্রামের শামসুল আলমের ছেলে।
স্থানীয় সূত্র ও
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাতিসা এলাকার রিফাত সিএনজি ফিলিং এর সামনে
শুক্রবার সকালে ঢাকামুখী রোডে অজ্ঞাতনামা একটি লরি মোটরসাইকেল আরোহী
ফারুককে চাপা দিলেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপর দিকে একই সময়ে লালবাগ
এলাকায় কিশোয়ান ফ্যাক্টরির সামনে রাস্তা পারাপারের সময় শ্রমিক মিজানুর
রহমানকে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে তাঁর
মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজির হোসাইন ও মনির
হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে’।
