প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৪০ পিএম |

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। তিনি বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়, বরং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলী রাজিব মাহামুদ মিঠুন অতিরিক্ত জেলা প্রশাসক, তারেক সালমান সহকারি পরিচালক সমাজসেবা অধিদপ্তর, ফারহানা আমিন সহকারি পরিচালক সমাজসেবা অধিদপ্তর ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মো সাইদুজ্জামান কনসালটেন্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুমিল্লা. মোহাম্মদ মনিরুজ্জামান সহকারি পরিচালক এনডিডি ট্রাষ্ট লাকসাম, নাজনিন ফারহানা দোলন স্পিচ থেরাপিষ্ট লাকসাম। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সমাজসেবক, প্রয়াস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, কুমিল্লা। এতে সহযোগিতা করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র, কুমিল্লা।