নিজস্ব
প্রতিবেদক: আধুনিক ও প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ও গ্রামীণফোনের মধ্যে একটি সমঝোতা স্মারক
(এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুমিল্লা সিটি
কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুসিকের প্রশাসক জনাব ইউসুফ
মোল্লা টিপু এবং গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস ড. আসিফ নাঈমুর রশিদ
উপস্থিত ছিলেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানে ডিজিটাল নাগরিকসেবা, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা,
জননিরাপত্তা নিশ্চিতকরণ, ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনসহ আধুনিক নগর
ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,
প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং সেবাকে আরও
সহজ, দ্রুত ও কার্যকর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে নগরবাসীর
অভিযোগ ও সেবা কার্যক্রম দ্রুততার সঙ্গে পরিচালনার জন্য কুমিল্লা সিটি
কর্পোরেশনের হটলাইন নম্বর ০১৩২৯-৬৬৩৩৬৬ চালু করা হয়েছে বলে জানানো হয়।
