বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব বেশি ভারতের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:২৫ এএম |

সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব বেশি ভারতের
প্রতিবেশী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়লাভের পর সেখানে পুশব্যাক ইস্যুটি আবার সামনে এসেছে। এবারের নির্বাচনে বিজেপির রাজনৈতিক ইস্যু ছিল অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো। নির্বাচনে জয়ী হয়ে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)’-এর মতো বিতর্কিত বিষয়টি সামনে নিয়ে আসে, যার অন্যতম লক্ষ্য হচ্ছে সেখানে বসবাসরত ‘অবৈধ বাংলাদেশিরা’ যাতে ভোটার এবং নাগরিকত্বের দাবি জানাতে না পারেন, সেটা নিশ্চিত করা। সেই প্রক্রিয়ায় নির্বাচনে সমগ্র পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে প্রায় ৯০ লাখ ব্যক্তির নাম বাদ পড়ে। এই বাদ পড়াদের একটা অংশ বাংলাদেশের অবৈধভাবে অভিবাসী বলে ভারতের কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা মনে করেন। নির্বাচনে জয়ী হয়ে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার সীমান্ত সুরক্ষার প্রশ্নে কঠোর অবস্থানে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবরটি গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতার দিয়েছে এবং ৫৬৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়া বাকি আছে। এবার সেই কাঁটাতার দেওয়ার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। কিন্তু এই উদ্যোগ সীমান্ত ছাড়িয়ে যে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করবে, বাংলাদেশ ও ভারত সরকারের সংশ্লিষ্টদের কথায় তা বোঝা যাচ্ছে। শুভেন্দুর উদ্যোগ নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি দিল্লিতে প্রেস ব্রিফিংয়ে একই সুরে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি’ নাগরিকদের প্রত্যাবাসনের কথা বেশ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। পুশব্যাক বাংলাদেশের কাছে সব সময় স্পর্শকাতর বিষয় হিসেবে গণ্য হয়ে আসছে। আসলে কাদের পুশব্যাক করা হচ্ছে, সেটি নির্ধারণ করা সহজ নয়। কাঁটাতারও বাংলাদেশের কাছে গলার কাঁটার মতো।
দুই দেশের সীমান্তে চোরাচালান একটা বড় সমস্যা। এই অপরাধ শাস্তিযোগ্য, কিন্তু এ জন্য কাউকে মেরে ফেলা আন্তর্জাতিক আইনেই বৈধ নয়। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা আন্তর্জাতিক সম্পর্কের মূল কথা। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবেই দীর্ঘকালের। শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষা, ধর্ম ও জীবনযাপনের দিক থেকে সাংস্কৃতিক বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। সাতচল্লিশের দেশভাগের সময় উভয় অঞ্চলের মানুষ রাজনৈতিক কারণে দ্বিখণ্ডিত হয়ে এপারে-ওপারে অভিবাসী হয়ে স্থায়ীভাবে বসতি গড়েন। উভয় অঞ্চলে এখনো তাদের আত্মীয়স্বজন রয়ে গেছেন।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত মুক্তিবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করাসহ বাংলাদেশের প্রায় ১ কোটি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। সার্বিকভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক- এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই ভারত সুপ্রতিবেশীসুলভ ভূমিকা পালন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। ছোটখাটো সমস্যা এড়িয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রতিবেশী-অধ্যুষিত দেশগুলো এভাবেই সহাবস্থান করছে। বাংলাদেশও এই নীতিতে বিশ্বাসী। কিন্তু কাঁটাতার সে ক্ষেত্রে যে অবিশ্বাসের জন্ম দেয়, বিশেষ করে যে সীমান্ত হত্যা হয়েছে, তাতে দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। পুশব্যাক আগুনে ঘি ঢেলেছে। অভ্যন্তরীণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক হুমকির মধ্যে পড়েছে। সীমান্তের একদিকে যদি উগ্রবাদী তৎপরতা দেখা দেয়, অন্যদিকেও তার প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে আগে বহুবার বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবার আবার নতুন করে তা সামনে এল। এমনিতেই অন্তর্র্বতী সরকারের সময় বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল। এবার কাঁটাতার ও পুশব্যাক ঘটলে তা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই বাংলাদেশ ও ভারতের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকুক। দুই দেশের অগ্রগতির জন্য এটা জরুরি। এ ক্ষেত্রে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের দায়িত্বই বেশি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২