কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আব্দুল খালেক নামে একজন মানসিক প্রতিবন্ধি
ব্যক্তি হারিয়ে গিয়েছে। গত ০৯ মে কুমেক হাসপাতালের ৫ম তলা ১৫নং ওয়ার্ড থেকে
হারিয়ে যায়। বর্তমানে সে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য কুমেক
হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে বলে জানিয়েছেন তার ভাই নুরুল হক। তিনি আরো
জানান, তার ভাই আবদুল খালেকের বয়স ৪২, গায়ের রং-কালো, উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি।
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো সবুজ টি শার্ট, সাদা রংয়ের ট্রাউজার।
উক্ত
বিষয়ে কুমিল্লা কোতয়ালি থানায় সাধারণ ডায়েরী করেছেন হারিয়ে যাওয়া ব্যক্তির
ভাই নুরুল হক। যার জিডি নং-৬২৯, তারিখ: ০৯.০৫.২০২৬ইং যদি কোন সহৃদয়বান
ব্যক্তি আবদুল খালেকের সন্ধান পান তাহলে উল্লেখিত (০১৭৭৬-০৫৩১২৬)নাম্বারে
যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
