বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৫৫ এএম আপডেট: ১৩.০৫.২০২৬ ১:৩৯ এএম |





 ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন  চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১২ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন (কর্ডলাইন) নিয়ে তৈরি করা ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করে টেকনিক্যাল টিম।
 ভিডিও প্রেজেন্টেশনে ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইনের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর অবদান উল্লেখ করা হয়। 
মনিরুল হক চৌধুরী এমপি বলেন, ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালু আমার দীর্ঘদিনের আন্দোলন। কুমিল্লা বাঁচাও মঞ্চের ব্যানারে আমরা এ দাবি তুলে আসছি অনেকদিন ধরেই। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথেও বৈঠক হয়েছে। তারা অর্থ দিতেও সম্মত হয়েছে। বর্তমানে বিএনপি সরকার আসার পর আবারো এ রেললাইন চালুর বিষয়ে আবেদন করি। তারই প্রেক্ষিতে আজকে ফলপ্রসু বৈঠক হয়েছে। আশা করি শিগগিরই রেললাইনের কাজ দৃশ্যমান হবে। 
 এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সচিব ফাহমিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২