বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৫৫ এএম আপডেট: ১৩.০৫.২০২৬ ১:৩৯ এএম |



 জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা  নগরীর খাল পরিদর্শনে  প্রশাসক ইউসুফ মোল্লা টিপুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ১১টায় নগরীর গুরুত্বপূর্ণ খালসমূহ পরিদর্শন করেন ইউসুফ মোল্লা টিপু।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
গুইন্গাজুরি খাল থেকে জেলখানাবাড়ি হয়ে বিজয়পুর রেলগেইট খাল অতিক্রম করে ডাকাতিয়া নদীর প্রবেশমুখ পর্যন্ত খালের আউটলাইন পরিষ্কার, অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ এবং প্রয়োজনীয় খনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ষা মৌসুমের আগেই খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২