বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ২:০১ এএম |



 কুমিল্লায় বিদেশি  পিস্তলসহ যুবক গ্রেপ্তারকুমিল্লায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ মে) রাতে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ মে) সকালে পৌনে ১১টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তার রিপন কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মাহে আলমের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসাইন রিপনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দ্বিতীয় মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিল।
অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, র‌্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আমজাদ হোসাইন রিপনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২