কুমিল্লা
সিটি কার্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক ফেরদৌসী
বেগম।
রোববার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে
পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব
নিবিড় রঞ্জন তালুকদারকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী
ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়েছে।
একইসঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
