শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
আরও দুর্ভোগ আসতে পারে, বাড়তে পারে দারিদ্র্য: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০৮ এএম |

 আরও দুর্ভোগ আসতে পারে, বাড়তে পারে দারিদ্র্য: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন রাশেদ আল মাহমুদ তিতুমীরফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘একটি বৈরী পরিবেশে বর্তমান সরকার গঠন হয়েছে। বিগত দিনের মূল্যস্ফীতির কারণে সামনের দিনে জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে, নিম্নবিত্তরা আরও দরিদ্র হয়ে দারিদ্র্যের সংখ্যা আরও বাড়তে পারে। গত ৩ বছরে মূল্যস্ফীতির কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে।’
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আঞ্চলিক বৈষম্য দূর করতে কোনও রাজনৈতিক দল আগে কখনও কাজ করেনি। বাস্তবতাকে সামনে রেখে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের।’
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী কথার বাগাড়ম্বরে বিশ্বাসী নন, তিনি কাজে প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক তারই প্রমাণ। বাংলাদেশে এটি একটি যুগান্তকারী অধ্যায়। দেশে বিনিয়োগ সংক্রান্ত অনেকগুলাও কমিটি আছে,  কিন্তু ফ্যাসিবাদী আমলে এগুলোর কোনও কার্যক্রম ছিল না। তাই চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘এ রকম একটা সংকট পরিস্থিতিতেও বর্তমান সরকার জনকল্যাণমুখী কার্যক্রম ১ নম্বর এজেন্ডায় নিয়েছে। আমরা বিনিয়োগ বান্ধব দেশ গড়তে চাই। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরাই প্রথম সার্বজনীন ব্যবস্থা গ্রহণ করেছি।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘অতীতের এমন অভিজ্ঞতা আমাদের রয়েছে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে গড়ে তুলছিলেন। সব প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি, মর্যাদা ও সম্মানের সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে  অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলকভাবে দেশের উন্নয়নে কাজ করতে চাই।’
ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়াও বৃহত্তর  ফরিদপুরের পাঁচটি জেলার সংসদীয় আসনের ১১ জন এমপি, পাঁচ জন জেলা প্রশাসক, পাঁচ জন পুলিশ সুপার ও পাঁচ জন জেলা পরিষদের প্রশাসকসহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২