শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে বুড়িচংয়ে পহেলা বৈশাখ উদযাপন
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩-এর পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং চটপটি ও শতাধিক রকমের পিঠা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান রিপনের নির্দেশনায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান এবং সঞ্চালনা করেন অধ্যাপক কামরুল হাসান নাসিম ও সুমন মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কলেজটিতেও পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ জামাল হোসেন। সঞ্চালনা করেন প্রভাষক শাহনুর আক্তার ও মল্লিকা রাণী দে।শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বিদ্যালয়ের ঐতিহাসিক জামতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
উৎসবের আমেজে পুরো উপজেলায় ছিল আনন্দ, ঐতিহ্য ও বাঙালিয়ানার মিলনমেলা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২