শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
দাউদকান্দিতে এক হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:০২ এএম |



দাউদকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মাঠে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা। 
কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। ইউনিয়নগুলো হলো মোহাম্মদপুর, বিটেশ্বর, মারুকা, মালিগাঁও, জিংলাতলী, পাঁচগাছিয়া, ইলিয়টগঞ্জ দক্ষিণ ও গোয়ালমারি। এর মধ্যে মোহাম্মদপুর ইউনিয়নে ৩৫০ জন এবং বিটেশ্বর ও মারুকা ইউনিয়নে ২৫০ জন করে কৃষক এ সহায়তা পান। অন্যান্য ইউনিয়নেও নির্ধারিত সংখ্যক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা জানান, সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২