শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে আইইবি কুমিল্লা কেন্দ্রের পহেলা বৈশাখ উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৯ এএম |





 বর্ণাঢ্য আয়োজনে  আইইবি কুমিল্লা কেন্দ্রের পহেলা  বৈশাখ উদযাপনবর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্র।
পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে কেন্দ্র প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে প্রকৌশলী, তাদের পরিবার-পরিজন, শিশু-কিশোর ও অতিথিদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।সকালে বৈশাখী সাজে সজ্জিত কেন্দ্র প্রাঙ্গণে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া আয়োজন। ছোটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
এছাড়া প্রকৌশলীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী বালিশ খেলা সবার মাঝে বাড়তি উৎসাহ ও বিনোদন যোগায়। খেলায় অংশ নেওয়া প্রকৌশলীরা হাস্যরস আর আনন্দে মাতিয়ে তোলেন পুরো অনুষ্ঠানস্থল। নারী সদস্যদের জন্যও ছিল বিশেষ বালিশ খেলা। 
দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। সংগীত, আবৃত্তি ও বৈশাখী পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পী ও সদস্যরা। বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা এসব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
আইইবি কুমিল্লা কেন্দ্রের নেতৃবৃন্দ জানান, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, ভবিষ্যতেও আইইবি কুমিল্লা কেন্দ্র এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজন আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানা চেতনায় ভরিয়ে তোলে অংশগ্রহণকারীদের।
আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাইদুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক, প্রকৌঃ রুহুল আমিন পাটোয়ারী, যুগ্ন আহ্বায়ক, প্রকৌঃ মোঃ সানাউল্লাহ, যুগ্ন আহবায়ক, প্রকৌঃ আব্দুল্লাহ আল আমিন, যুগ্ন আহবায়ক,প্রকৌঃ ইয়াসিনুর রহমান, যুগ্ন আহবায়ক,প্রকৌঃ এ.কে.এম আকবর কবির,যুগ্ন আহ্বায়ক,প্রকৌঃ মোঃ নুরুল আলম, সদস্য সচিব,প্রকৌঃ উজায়ের আহমেদ, যুগ্ন সদস্য সচিব, প্রকৌঃ জানে আলম, যুগ্ন সদস্য সচিব,প্রকৌঃ শহিদুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব,প্রকৌঃ মোঃ সেলিম কবির,সদস্য,প্রকৌঃ কাজী জামাল উদ্দীন, সদস্য:প্রকৌঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য: প্রকৌঃ সাইফুল ইসলাম, সদস্য:প্রকৌঃ আব্দুস সালাম প্রমুখ














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২