শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি জসিম উদ্দিনের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৯ এএম |



 কুমিল্লা নামে বিভাগ  বাস্তবায়নের দাবি জসিম উদ্দিনেরইসমাইল নয়ন।। 
জাতীয় সংসদে আবারও কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। একই সঙ্গে তিনি তাঁর নির্বাচনী এলাকার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নকে নতুন একটি উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানান।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি উত্থাপন করেন।
আলোচনার শুরুতে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে জসিম উদ্দিন বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে বিগত দুই দশকের দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এবং বৃহত্তর কুমিল্লার মানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। প্রায় ৪২ বছর ধরে এ দাবি জানিয়ে আসছেন এখানকার মানুষ।”
তিনি আরও বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে নানা সময় নানা ধরনের জটিলতা ও বিলম্ব হয়েছে। বিষয়টি নিয়ে সংসদে হাসি-তামাশাও হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এখন আর বিলম্ব না করে কুমিল্লার মানুষের এ যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান সংসদ সদস্য।
এ ছাড়া, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নকে পৃথক উপজেলা হিসেবে ঘোষণা করারও দাবি জানান তিনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২