শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১০.০৪.২০২৬ ১:৫০ এএম |





 গণভোটের রায় বাস্তবায়নের  দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের  সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বর্তমান সরকার জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করেছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং এ দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২