শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় কৃষক কার্ড বিতরণ ঘিরে ব্যাপক প্রস্তুতি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ১১.০৪.২০২৬ ১:৫২ এএম |





 কুমিল্লায় কৃষক কার্ড বিতরণ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১৭ এপ্রিল কুমিল্লায় অনুষ্ঠিতব্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভেন্যু পরিদর্শন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, ভেন্যু ব্যবস্থাপনা, নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত তারিখে কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং কৃষকদের মাঝে নির্বিঘ্নে কার্ড বিতরণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২