শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৮ এএম |


 ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তারইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের নির্দেশনা এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীনের তত্ত্বাবধানে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একই ব্যক্তির নামে দুটি জিআর পরোয়ানাসহ মোট তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি হলেন উপজেলার দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) এলাকার মো. ইকরাম হোসেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া পৃথক একটি মামলায় মানরা (ঈদগাহ সংলগ্ন) এলাকার মো. মিশুককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পরোয়ানা তামিল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২