শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বাংলা বর্ষবরণ
আবু সুফিয়ান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৮ এএম |




 ভাষা সৈনিক অজিত  গুহ মহাবিদ্যালয়ে বাংলা বর্ষবরণষোলআনা বাঙালি চেতনাকে ধারণ করে বাংলাবর্ষবরণ-১৪৩৩ উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল)পুরো ক্যাম্পাসকে সাজানো হয় বৈশাখী আবহে।
 মঙ্গলবার (১৪ এপ্রিল) ক্যাম্পাস থেকে অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে আবহমান বাংলার নানা প্রতিচ্ছবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বর-কনে, কৃষক আবার কেউবা জেলে সাজেন। বাশির সূরে মুখর মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি রাজগঞ্জ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
 সকাল ১০টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পল্লীগীতি, লালনগীতি ও আধুনিক গানের সূরের মূর্ছনা মুখর হয় কলেজ আঙ্গিনা। এছাড়াও কবিতার ছন্দ ও নৃত্যের তালে তালে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে। 
বর্ণিল এই আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ ও সহকারী অধ্যাপক মলি ধর। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখে মোঃ কিবরিয়া হাসিব ও মোঃ ইনজামামুল হক।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন- পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এর মাধ্যমে আমরা দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে একই সূঁতোয় আবদ্ধ হই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। এটি আমাদের নতুন করে চলতে শেখায়। আমাদের চিন্তা-চেতনায় ফারাক থাকতে পারে, কিন্তু এই দিনটি আমাদের প্রাণের মেলবন্ধনে এনে দেয়। তিনি সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ভাষা সৈনিক অজিত গুহ কলেজ থিয়েটারের সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম।
এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২