শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
অপপ্রচারেরবিরুদ্ধে কুমিল্লার সেচ্ছাসেবক দলনেতার সংবাদ সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৮ এএম |



 অপপ্রচারেরবিরুদ্ধে  কুমিল্লার সেচ্ছাসেবক  দলনেতার  সংবাদ সম্মেলনস্টাফ রিপোর্টার: 
ফেসবুকে মিথ্যা ও অপপ্রচার চালানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা দক্ষিণজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজির আহম্মেদ।
গতকাল (বুধবার) বিকাল ৪ টায় নগরীর একটি হলরুমে এ সম্মেলন করেন তিনি। এসময় তাঁর বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জোর দাবি করেন এই নেতা।
নজির আহম্মেদ বলেন, গত ১০ ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পরে আমি ২৬ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাঈদের বোনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হই। যেখানে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ, ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিন্টু, কোতোয়ালি সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মাসুদ, রুবেল এবং মিঠু।
খাবার শেষে আমরা নেতৃবৃন্দের সাথে কোশল বিনিময় করি। এই সময়ে আমার এলাকা থেকে একটা ফোন আসে এবং একটা সংঘর্ষের ঘটনার তথ্য পাই। তখন আমি সবাইকে ঝগড়া না করে যার যার এলাকায় চলে যাওয়ার জন্য বলি। ঘটনাটি ঘটে দূপুর আড়াইটার দিকে।
তারপর খাবার খেয়ে বিকাল ৪ টায় আমি এলাকায় আসি। এসে আমি শুনতে পাই এলাকার জহির নামে একজন আহত হয় এবং আশরাফ নামে একটা ছেলে আহত হয়। আমি তাদেরকে দেখতে হাসপাতালে যাই এবং উভয়পক্ষকে শান্ত থাকতে আহবান করি। 
পরে হঠাত করে শুনি আমার বিরুদ্ধে একটি অভিযোগ থানায় জমা পরে এবং পুলিশ আমার বাসায় আসে। তখন তারা আমার সম্পৃক্ততা না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আমাকে ছেড়ে দেয়। 
ছোট ছেলেরা ঝগড়া লেগেছে, তারা আমার নাতীর সমান। কি নিয়ে ঝগড়া লাগছে তাও জানি না। কিন্ত ঘটনার পর থেকে ফেসবুকে অনেকে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 
তারা বলতেছে আমার উপস্থিতিতে নাকি এমন মারামারির ঘটনাটি হয়েছিল এবং আমি নাকি জড়িত। কিন্ত এ বিষয়টি পুরাই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। কারন, আমি তখন এলাকাতেই ছিলাম না।
কি কারনে এমন মিথ্যা ছড়াচ্ছে জানতে চাইলে তিনি বলেন৷ তাদের সাথে আমার আগের কোন শত্রুতা কিংবা আক্রোশের মত কোন ঘটনা নেই। আমি ১৯৯০ সাল থেকে দলের সকল কার্যক্রমে সক্রিয় ছিলাম। তারপরেও তারা কেন আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারটি চালাচ্ছে আমি জানি না।
ঘটনাটি আমি যতটা জানতে পেরেছি, আমার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আশরাফুল নামের এক ছেলের সাথে ঝগড়া হয় এবং দুই পক্ষের মধ্যেই মারামারি হয়। তখন আমার ভাতিজা জহিরকে ডেকে আনা হয় উভয়পক্ষকে শান্ত করার জন্য। কিন্ত তারা শান্ত না হয়ে পাল্টাপাল্টি আঘাত করে। এমনকি জহিরকেও ছুড়ি দিয়ে আঘাত করে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২