শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
মনোহরগঞ্জে জামায়াত নেতার পিতা হাজী আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
মোঃ হুমায়ুন কবির মানিক।।
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম |

মনোহরগঞ্জে জামায়াত নেতার পিতা হাজী আব্দুল মালেকের জানাজা সম্পন্নকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের হাজী আব্দুল মালেকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি জামায়াত নেতা মোশাররফ হোসেনের পিতা।

গত রবিবার সকাল ১০টায় স্থানীয় বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুফতি মুজাহিদুল ইসলাম। এতে এলাকার সর্বস্তরের জনগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুজ জাহের, বিএনপি নেতা নাজির আহমদ, জামায়াত নেতা আব্দুল গোফরান ভুঁইয়া, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটন, স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল কবির নুরুন্নবী, মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মরহুমের ভাই আব্দুল গফুর ও আবুল কালাম এবং মরহুমের শোকসন্তপ্ত ছেলে ইতালী প্রবাসী শাহাদাত হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাফায়েত হোসেনসহ পরিবারের সদস্যরা।

জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২