বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাদি হত্যা: ভারতে গ্রেপ্তারদের শনাক্তে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:০১ এএম আপডেট: ১০.০৩.২০২৬ ১:২১ এএম |




 হাদি হত্যা:  ভারতে গ্রেপ্তারদের  শনাক্তে কনস্যুলার  অ্যাকসেস চেয়েছে বাংলাদেশনিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৯ মার্চ) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাদি হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত এই দুই ব্যক্তি পলাতক ছিলেন। সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে। বাংলাদেশের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, দুই দেশের বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই এই বিষয়টি সমাধান করা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই তাদের দেশে ফিরিয়ে আনার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২