শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ০৬.০৩.২০২৬ ১:৪৩ এএম |


 আইএফআইসি ব্যাংক ও  কুমিল্লা সিটি কর্পোরেশনের  সমঝোতা স্মারক স্বাক্ষরনাগরিক সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় অধিকতর গতিশীলতা নিশ্চিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। 
গত ৩ মার্চ, মঙ্গলবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সুযোগ্য প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অরিতিক্ত সচিব জনাব মোঃ শাহ আলম। 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা রিজিওনাল হেড ও শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ফরিদ আল মাহমুদ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুনসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 
এই সমঝোতা স্মারকের আওতায় কুমিল্লা জেলার নাগরিকগণ এখন থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল প্রকার ট্যাক্স ও ফি সমূহ আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এর ফলে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আইএফআইসি ব্যাংক পিএলসি বিশ্বাস করে, এ ধরনের অংশীদারিত্বভিত্তিক উদ্যোগ নাগরিক সেবার আধুনিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২