কুমিল্লায় দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার
(৫ মার্চ) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা জেলার উদ্যোগ সকাল ১০টায় জেলা
শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার
ও বৃত্তি প্রদান করা হয়।
এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
কেন্দ্রীয় সভাপতি ও কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম
সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় জনগণের। এই
রায়কে যদি কেউ কোর্ট পর্যন্ত নিয়ে যায়, তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে।
তরুণ প্রজন্ম কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের
পর যে দলটি ক্ষমতায় গিয়েছে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের
ক্ষেত্রে প্রচণ্ড গড়িমসি করছে। এর আগে তারা জুলাই সনদে অংশগ্রহণ করেছে,
স্বাক্ষর করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে দিনের পর দিন আলোচনা অংশগ্রহণ
করেছে। তারা যে বিষয়গুলোতে ঐকমত্য পোষণ করেছে, সেখানে ঐকমত্যের ভিত্তিতে
গণভোটের আয়োজন করা হয়েছিল।এই গণভোটের রায়কে আবার চ্যালেঞ্জ করে পরবর্তীতে
হাইকোর্টে আমরা রিট দায়ের করতে দেখলাম। এই রিট দায়ের করার ক্ষেত্রে যেসব
আইনজীবী অংশগ্রহণ করেছিল এবং রিট দায়ের করেছেন যিনি, তিনি বিএনপিমনা বা
বিএনপি সমর্থিত। আমরা এটার ধিক্কার জানাই। অনুষ্ঠানে কিশোর কণ্ঠের
কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মোহাইমেন, লেখক ড. আহসান হাবীব ইমরোজ, ডা. সিফাত
সালেহ, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরীর চেয়ারম্যান হাসান আহমেদ,
ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, উপদেষ্টা কাজী আকিব আব্দুল্লাহ, কুমিল্লা
মহানগরীর পরিচালক ফরহাদ হোসেন জারিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ৩৮৪ জনকে মোট ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।
