শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটিরইফতার মাহফিল
প্রদীপ মজুমদার
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ এএম |


কুমিল্লার লালমাই উপজেলার মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক ও শ্রমিকদের নিয়ে গঠিত সংগঠন লালমাই উপজেলা রেন্ট এ কার কমিটির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হরিশ্চর বাজার সংলগ্ন হাজী ফরহাদ টাওয়ারের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
উপজেলা রেন্ট-এ কার কমিটির সভাপতি হারুন অর রশিদ সর্দারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  সভাপতি হাজী মো. ফরহাদ হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সার্বিক তত্ত্বাবধানে এবং প্রচার সম্পাদক রায়হান খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান, বাকই উত্তর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নোমান, রয়েল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ওসমান গণি মুন্না, রেন্ট-এ কার কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অন্যতম সদস্য আরমান হোসেন, হিরাঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আল আমিন।  
প্রধান অতিথির বক্তব্যে হাজী ফরহাদ বলেন, রেন্ট-এ কার চালকরা আমাদেরকে গাড়ির মাধ্যমে দিন-রাত যে সেবা দিয়ে থাকে তা শুধু অর্থের মধ্যমে পরিশোধ করা সম্ভব নয়। তাই আমরা সকল ড্রাইভার এবং শ্রমিকদের সাথে ভালো আচরণ করবো। লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটির যত ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের যেকোনো বিপদ মুহূর্তে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও আমি এবং আমার সংগঠন তাদের পাশে থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২