
নারী
এশিয়ান কাপে ১৪ বার খেলে ৯ বার চ্যাম্পিয়ন হওয়া চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই
মর্যাদার এই মঞ্চে অভিষেক হবে বাংলাদেশের। আগামী ৩ মার্চ অস্ট্রেলিয়ার
সিডনিতে ইতিহাসের নতুন পাতায় নাম লেখাবেন বাংলাদেশের মেয়েরা। চীন এশিয়ান
কাপের শিরোপা ধরে রাখতে প্রীতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও
ভিয়েতনামের মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে। বাংলাদেশ যে চীনের বিপক্ষে
অভিষেক ম্যাচ খেলবে সেই চীন সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৬-১ গোলে উড়িয়ে
দিয়েছে ভিয়েতনামকে। শুক্রবার ঘরের মাঠে হওয়া দ্বিতীয় প্রীতি ম্যাচে এই জয়
পেয়েছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে জিতেছিল ২-০ গোলে।
