শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ এএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:০৩ এএম |


 চান্দিনার জনগণকে  বিজয় উৎসর্গ  করলেন শাওনরণবীর ঘোষ কিংকর।
ভোটের মাঠের প্রথম নির্বাচনেই চমক লাগিয়ে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে হারিয়ে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী তরুণ নেতা আতিকুল আলম শাওন। 
বিপুল ভোটের জয়লাভের পরদিন তাঁর এই বিজয় চান্দিনার জনগণকে উৎসর্গ করেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় তাঁর ভেরিফাইড পেইজে তিনি এক স্ট্যাটাসে তার ওই জয় উৎসর্গ করেন। 
তিনি লিখেন- ‘প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামীনের প্রতি, যিনি চান্দিনার মানুষের দোয়া কবুল করেছেন। চান্দিনার জনগন দীর্ঘদিন যে স্বপ্ন বুকে লালন করেছিল তা আজ পূরণ হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই, যারা এই দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং আমার আস্থা রেখেছিলেন। এই জয় আমার না, এই জয় চান্দিনার জনগনের। আমি আপনাদের সবসময় একটি কথা বলেছিলাম "আমরা চান্দিনাবাসী"। তার মানে হল নির্বাচন শেষ এবং প্রতিযোগিতাও শেষ। এখন সবাই মিলেমিশে চান্দিনাকে সু-শৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে। পরিবর্তনটা অন্তত পক্ষে আমাদের দিয়ে শুরু হোক। আপনি-আমি পরিবর্তন না হলে, অন্যের পরিবর্তন আশা করা কি ঠিক? আসুন সবাই মিলেমিশে চান্দিনাকে এগিয়ে নিয়ে যাই’।
তাঁর এই স্ট্যাটসে হাজারও নেতা-কর্মী সহ জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইতিবাচক নানা মন্তব্য করতে দেখা গেছে। 
প্রসঙ্গত, কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলম ২০১৮ সালে মৃত্যু বরণ করার পর নেতা-কর্মীদের অনুরোধে রাজনীতির হাল ধরেন খোরশেদ তনয় আতিকুল আলম শাওন। ২০২১ সালের কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়নি আতিকুল আলম শাওনের। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না দিলেও জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবারের মতো ভোট যুদ্ধে নামেন তিনি। প্রথম নির্বাচনেই সকলকে তাক লাগিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তরুণ এই নেতা। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির জয়জয়কার
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২