শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ এএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:০৩ এএম |


কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সংখ্যাগরিষ্ঠ বিজয়ের পর সরকার গঠন ও মন্ত্রী পরিষদ গঠন নিয়ে চলছে তুমুল আলোচনা। কে কে হচ্ছেন নতুন বাংলাদেশে প্রথম নির্বাচনের পর গঠিত হতে যাওয়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী। কে কে দায়িত্ব পাচ্ছেন জাতীয় সংসদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে। কুমিল্লা থেকে কে কে হচ্ছে মন্ত্রী? কতজন পাচ্ছেন দায়িত্ব- এমন সব আলোচনা এখন বিএনপি অঙ্গনে।
জানা গেছে, কুমিল্লা থেকে বিএনপিজোট সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন অন্তত তিনজন। এরমধ্যে আলোচনায় আছে ৪ জনের নাম। 
মন্ত্রী হতে পারেন কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ মুরাদনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এছাড়াও মন্ত্রী মর্যাদায় জাতীয় সংসদের চীফ হুইপ হতে পারেন কুমিল্লা-৬ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী; এ কথাও শুনা যাচ্ছে।
বিএনপির নানা সূত্র সূত্র বলছে- কেমন মন্ত্রিসভা হচ্ছে- তা দেখার জন্য দেশবাসীকে আর হয়তো এক দুইদিন অপেক্ষা করতে হতে পারে। রবিবারের মধ্যে সব দৃশ্যপটে আসতে থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত করেছেন দলের একাধিক শীর্ষ নেতা। এ ছাড়া, বিএনপির মন্ত্রিসভায় কারা কারা থাকবেন তা নিয়ে শুরু হয়েছে নানা মহলে আলোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মন্ত্রিসভায় কারা কারা থাকবেন তার খসড়া তালিকা করা হয়েছে। সেই তালিকায় এর আগে যারা মন্ত্রিসভায় ছিলেন তাদের অনেকেই স্থান পেয়েছেন। এ ছাড়া, অনেক তরুণ এমপিও স্থান পেয়েছেন। জোট নেতা আন্দালিভ রহমান পার্থ, জুনায়েদ সাকি, নুরুল হক নুরুর মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভবনা বেশি।
দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য থাকবেন মন্ত্রিসভায়। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রিসভায় থাকার সম্ভবনা বেশি।
এ ছাড়া, এমপিদের মধ্যে, বরকতুল্লাহ বুলু, জয়নাল আবদীন ফারুক, আসাদুল হাবিব দুলু, রেজা কিবরিয়া, মিজানুর রহমান মিনু, ফজলুর রহমান, মাহবুব উদ্দিন খোকন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ড. ওসমান ফারুক, এহসানুল হক মিলন, আলী আসগর লবী, নিতাই রায় চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাকারিয়া তাহের সুমন, কায়সার কামাল, মিয়া নুরুদ্দিন অপু, দেওয়ান সালাউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ইশরাক হোসেন, মীর শাহে আলম, অনিন্দ্য ইসলাম অমিত, আব্দুল ওয়াদুদ ভূইয়া, ফজলুল হক মিলন, ওমর খৈয়াম, সাবেক এটর্নি জেনারেল আসাদুজ্জামান আলোচনায় রয়েছেন। এ ছাড়া, নারী এমপিদের মধ্যে শামা ওবায়েদ ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
এ ছাড়াও, টেকনোক্রেট কোটায়, বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, আমিনুল হক, মাহমুদুর রহমান মান্না, আমিন উর রশিদ ইয়াছিন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে আলোচনা রয়েছে।
নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহন পুল প্রায় ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য গাড়ি প্রস্তুত রাখছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির জয়জয়কার
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২