শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা-৯ আসনে গণভোট হ্যাঁ ১লাখ ৬৯ হাজার ১০৫ ভোট
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ এএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:০৩ এএম |


  কুমিল্লা-৯ আসনে  গণভোট হ্যাঁ ১লাখ ৬৯ হাজার  ১০৫ ভোট সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম ।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে ভোটাররা ১ লাখ ৬৯ হাজার ১০৫ 'হ্যাঁ' ভোট এবং ১ লাখ ২ হাজার ৫১৮ 'না' ভোট প্রদান করেছেন। হ্যাঁ'র পক্ষে বেশি পড়েছে ৬৬ হাজার ৫৮৭ ভোট।
এই আসনে দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬৭ হাজার ৩৬২ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। তন্মধ্যে লাকসাম উপজেলায় ৬৭টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৩৬৪ জন এবং মনোহরগঞ্জে ৬৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ৮ জন। এই আসনের দুই উপজেলার সর্বমোট ৩ লক্ষ ৩ হাজার ২০৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৮ হাজার ২৯২টি ভোট বাতিল ঘোষণার করা হয়।
কুমিল্লা-৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম ১ লক্ষ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৫৪ ভোট। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২