শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম |



 দেবিদ্বারে হাসনাতের  বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন  জনতার হাতে’  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামীলীগ, বিএনপি ও বিদেশী শক্তির বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। আওয়ামীলীগ বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য। তারা অর্থ দিয়ে পেশী শক্তি দিয়ে, ফ্যাসিবাদ সময়ের মেম্বার ও চেয়ারম্যানদের কিনে ফেলেছিল। তারা ভুলে গেয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতা ক্ষমতাধরদের হাতে না, ক্ষমতা এখন জনতার হাতে।  
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার স্বাধীনতা চত্ত্বরে একটি আনন্দ মিছিল শেষে শোকরানা সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুম থেকে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করার পর একটি আনন্দ মিছিল বের করে তার কর্মী সমর্থকরা। 
শোকরানা সমাবেশে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অর্থ ও পেশী শক্তি থাকার পরও দেবিদ্বারের আমার মায়েরা-আন্টিরা দলে দলে গিয়ে আমাকে ভোট দিয়েছে। তাদেরকে কোন অর্থ কিনে নিতে পারে নাই। ছাত্র ভাইয়েরা, প্রবাসীরা  ব্যবাসায়ী বিএিনপির ত্যাগী কর্মীরা আমাকে ভোট দিয়েছে।  আর যারা আমাকে ভোট দেন নাই তারা আমাকে বিশ^াস করতে পারে নাই, কিন্তু আপনাদের অধিকার আমার কাছে সমানভাবে থাকবে। 
হাসনাত আরও বলেন, এই দেবিদ্বারে এখন থেকে গোমতীর মাটি উত্তোলন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, ঘুষ, অনিয়ম দুর্নীতির কবরস্থ ঘোষণা করা হলো।  যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেধে রেখে পুলিশে খবর দিবেন। দেবিদ্বারের আইনশৃঙ্খলা বাহিনীকে এই মুহুর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে চাকরি করতে আসলে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের  যে বেতন-ভাতা সেটাই নিতে হবে। তিনি আরও বলেন, এই দেবিদ্বারে সরকারিভাবে যত টাকা বরাদ্দ আসবে তা দেবিদ্বার এই চত্ত্বরে ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে জনগণকে দেখানোর সুযোগ করে দেব। কোন রাস্তার কত বাজেট, কবে শুরু, কবে শেষ, কাজের কে ঠিকাদার যাবতীয় তথ্য ওই বিলবোর্ডে আপনারা দেখতে পারেবন।  
ৎদেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যপক মো. শহীদুল্লাহ’র সঞ্চালনায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আজকে খেটে খাওয়া মানুষ, চাকরিজীবি, শ্রমজীবি, পেশাজীবী মানুষ, যারা নিজেদের বাড়ি ঘর নাই কিন্তু অন্যের বাড়ি ঘর বানায় যারা সমাজে গ্রহনযোগ্য নয় অশিক্ষিত যারা রাস্তার মধ্যে নিজের জীবিকা নির্বাহ করে এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছে নেতৃত্বের জন্য বিশেষ পরিবার লাগে না নেতৃত্বের জন্য অর্থবিত্ত লাগে না, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, জনতাই নেতৃত্ব বানায়। শোকরানা সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা এনসিপির  প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।  














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২