শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
দাউদকান্দিতে গ্যারেজে অগ্নিকাণ্ডে তিনটি মাইক্রোবাস পুড়ে ছাই
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ এএম আপডেট: ১৪.০২.২০২৬ ৩:০৩ এএম |


 দাউদকান্দিতে গ্যারেজে অগ্নিকাণ্ডে তিনটি মাইক্রোবাস পুড়ে ছাই আলমগীর হোসেন, দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে গাড়ির গ্যারেজে অগ্নিকান্ডে তিনটি মাইক্রোবাস পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে হাবিব মিয়ার গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গাড়ীর মালিকদের দাবী।
গাড়ীর মালিক মানিক মিয়া বলেন, গ্যারেজে আগুন লাগছে শুনে দৌড়ে এসে স্থানীয় লোকদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যারেজের ম্যানেজারের মাধ্যমে জানতে পারি আমার গাড়ীতেই প্রথম আগুন লাগে। পরে দুই পাশের আলমগীর ও জাহাঙ্গীর দুটি গাড়ী পুড়ে যায়। পুড়ে যাওয়া গাড়ীগুলো ঠিক করতে আমাদের প্রায় ৭/৮ লাখ টাকা লাগতে পারে।
গ্যারেজ ম্যানেজার হাবিব বলেন, আমার গ্যারেজে ১৫/২০টি মাইক্রোবাস থাকে। গতকাল ভোটের দিন অনেক গাড়িই বন্ধ ছিল। রাত আটটার দিকে মানিকের গাড়ীর চালক গ্যারেজে আসে এবং দশটার দিকে বের হয়ে যায়। এর পরেই আগুন লাগে।
স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, আল্লাহ আমাদের বাঁচিয়েছে। যদি গাড়ির গ্যাস সিলিন্ডার ফাটতো তাইলে হয়তো আশপাশের বাড়ীঘর ক্ষতির সম্মুখীন হতো। 
দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও ইশরাদ হোসাইন বলেন, ঘটনাস্থলে পানির উৎস্য থাকায় আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে তিনটি মাইক্রোবাস পুড়ে গেছে। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২