শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২
বিএনপির জয়জয়কার
জহির শান্ত
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম |



 বিএনপির জয়জয়কার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থীরা। বাকি তিনটি আসনের একটি জামায়াতে ইসলাম, একটি জাতীয় নাগরিক প্রার্টি-এনসিপি, একটি স্বতন্ত্র প্রার্থী। তবে স্বতন্ত্র বিজয়ী হওয়া প্রার্থীও বিএনপিরই সদ্য বহিস্কৃত নেতা। যিনি কিনা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার হয়েছেন।

নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রার্থী আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন,
 বিএনপির জয়জয়কার
 কুমিল্লা-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোবাশে^র আলম ভূইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
আসন ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, 
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা):
বিজয়ী ড. খন্দকার মোশারফ হোসেন (বিএনপি)-১,৪০,৩০৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহালুল (জামায়াত)-৯০,৪৯৯
কুমিল্লা-২ (হোমনা-তিতাস):
বিজয়ী মো: সেলিম ভূয়িা (বিএনপি)-৭৬,২৬৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবদুল মতিন (স্বতন্ত্র) ৬২,৩৮৫, নাজিম উদ্দিন (জামায়াত) ৫০,১৩৬
কুমিল্লা-৩ (মুরাদনগর)
বিজয়ী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি)- ১,৫৮,০৯৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইউসুফ সোহেল (জামায়াত) ১,০৪,৫৮০
কুমিল্লা-৪ (দেবিদ্বার)
বিজয়ী হাসনাত আবদুল্লাহ (এনসিপি) ১,৬০,৫২৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী আ: জসিম উদ্দিন (গণ অধিকার পরিষদ) ৪৯,৬৪৪
কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
বিজয়ী জসিম উদ্দিন (বিএনপি) ১,৩৪,৪৮৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন (জামায়াত) ১,২৪,৫৪৭
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ)
বিজয়ী মনিরুল হক চৌধুরী (বিএনপি) ১,৯৯,৩৭২, নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী দ্বীন মোহাম্মদ (জামায়াত) ১,১৪,২২৬
কুমিল্লা-৭ (চান্দিনা)
বিজয়ী আতিকুল আলম শাওন (স্বতন্ত্র)-৯০,৮১৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.রেদোয়ানআহমেদ (বিএনপি)- ৪৭,৯২৫ 
কুমিল্লা-৮ (বরুড়া)
বিজয়ী জাকারিয়া তাদের সুমন (বিএনপি) -১,৬৭,৪৮৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল (জামায়াত)৪১,২০৯
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)
বিজয়ী আবুল কালাম (বিএনপি) -১,৬৮,১০৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সরোয়ার আলম সিদ্দিকী (জামায়াত)- ১,১৩,৪৫৪
কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই):
বিজয়ী মোবাশ্বের আলম ভূইয়া (বিএনপি)- ১,১০,৬৯০, নিকটতম প্রতিদ্বন্দ্বী- মুহাম্মদ ইয়াছিন আরাফাত (জামায়াত) -৭৫,২৮৪
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
বিজয়ী ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের (জামায়াত)-১,৩৩,৩০৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: কামরুল হুদা (বিএনপি)-৭৬,৬৩৮
গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোটগণনা। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটেও রায় প্রদান করেন দেশের মানুষ। ফলাফল প্রকাশের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে খোলা হয় ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র। কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা একে একে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করতে থাকেন। তবে তার আগেই নিজস্ব সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য প্রচার করতে থাকেন গণমাধ্যম কর্মীরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করে দৈনিক কুমিল্লার কাগজ। রাত ১১টার মধ্যেই কুমিল্লার কাগজের মাধ্যমে মানুষজন জানতে পারেন জেলার ১১টি সংসদীয় আসনে কোন কোন প্রার্থী বিজয়ী হয়েছেন এবং কোন প্রার্থী কতো ভোট পেয়েছেন। 




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপির জয়জয়কার
উৎসবের ভোট; ব্যাপক উপস্থিতি
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
হুমকির বক্তব্য ভাইরালের পর আদালতে বিএনপি নেতা মুন্সী
বিএনপি প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধের সম্ভবনা
কুমিল্লায় টাকাসহ বিএনপি ও জামায়াতের ৩ নেতা আটক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশ ফাঁকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২