শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
এক অ্যাপেই মিলছে ভোটকেন্দ্রের নাম, অবস্থান, ভোটার নম্বরসহ সব তথ্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১:০৪ এএম |



 এক অ্যাপেই মিলছে  ভোটকেন্দ্রের নাম,  অবস্থান, ভোটার  নম্বরসহ সব তথ্যকুষ্টিয়া ১ আসনের তরুণ ভোটার মাহফুজ কায়সার। চাকরির সুবাদে থাকেন ঢাকায়। অফিস ছুটি থাকায় ভোট দিতে রওনা দিয়েছেন কুষ্টিয়ার পথে। দীর্ঘদিন নিজ এলাকায় না থাকায় কোন ভোটকেন্দ্রে ভোট দিতে হবে, তা জানতেন না তিনি। পরে পরিচিত একজনের পরামর্শে নিজের ভোটকেন্দ্র কোথায়, তা জানতে মোবাইলে নামিয়ে নেন ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ। পরে অ্যাপটির মাধ্যমেই তিনি ভোটকেন্দ্রের নাম, ভোটার নম্বরসহ প্রার্থীদের সব তথ্য জানতে পারেন।
এ বিষয়ে মাহফুজ কায়সার বলেন, ‘আমি ঢাকায় থাকি, কিন্তু ভোটার কুষ্টিয়াতে। আমি জানতাম না আমার ভোটকেন্দ্র কোথায়। এই অ্যাপ ব্যবহার করে নিজের ভোটকেন্দ্র কোথায়, তা জানতে পেরেছি। শুধু আমি নয়, আমার পরিবার ও স্বজনদের বেশ কয়েকজনের তথ্য খুঁজে দিয়েছি।’
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি তৈরি করেছে। ভোটকেন্দ্র খুঁজে পাওয়া থেকে শুরু করে প্রার্থীদের তথ্য সবকিছুই অ্যাপটির মাধ্যমে জানা যাচ্ছে। আজ বুধবার বিকেল পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ১০ লাখের বেশিবার অ্যাপটি ডাউনলোড হয়েছে। এখন পর্যন্ত প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩, পাঁচ হাজারের বেশি ব্যবহারকারী অ্যাপটির বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে:
অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীদের জন্যই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ লিখে সার্চ করলেই অ্যাপটির সন্ধান পাওয়া যাবে। চাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরাসরি নামানো (ডাউনলোড) যাবে অ্যাপটি। এরপর নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন করে অ্যাপটিতে থাকা বিভিন্ন তথ্য জানা যাবে।

অ্যাপের বিভিন্ন ফিচার:
অ্যাপটিতে ভোটকেন্দ্রের জিও লোকেশন (ভৌগোলিক অবস্থান) দেওয়া আছে, যা গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রে যাওয়ার রাস্তা ও দূরত্ব দেখিয়ে দেয়। এমনকি কেন্দ্রের ছবিও অ্যাপটিতে যুক্ত করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই কেন্দ্রটি চিনতে পারেন। আপনার আসনে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, সম্পদ বা মামলার বিবরণী অ্যাপটির প্রার্থী অপশনে পাওয়া যাবে। নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য এবং অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফলও জানা যাবে অ্যাপটিতে।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটির পাশাপাশি বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এছাড়া খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (চঈ ঘওউ) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২