চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ঘোষিত ফলাফলে বেসরকারীভাবে বিজয়ী
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের। উপজেলার
১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে ডা: তাহের পেয়েছেন ১,৩৭,৪৭৩
ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: কামরুল হুদা ধানের শীষ
প্রতীকে পেয়েছেন ৭৪,৫৯৬ ভোট। ৩ টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
প্রাপ্ত ভোটে ডা: তাহের এর সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের
ব্যবধান ৬২, ৮৭৭টি। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে ডা: তাহের সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিচ্ছিন্ন দু-একটি ঘটনা
ছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখ হয়েছে।
সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়।
এরই মধ্যে উপজেলার মিয়াবাজার, চাঁন্দশ্রী, গুণবতী, আতাকরাসহ বিভিন্ন এলাকায়
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের
নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হয়েছে-এমন মন্তব্য করেছেন ভোটাররা। সকাল থেকেই
প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১০টায় ভোট
দিয়ে পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন ডাঃ তাহের। ১২৭টি কেন্দ্রে ভোট
গ্রহণ শুরু হলেও কারচুপির অভিযোগের ভিত্তিতে ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত
করে প্রশাসন। স্থগিত কেন্দ্র গুলো হলো, গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি
প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য,
চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪০৯০৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০৫১১০ জন এবং
মহিলা ভোটার ২০৩৯৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
